ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন আব্দুল মান্নানকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান মৃত আকরম আলীর ছেলে। তার ঠিকানা ঈদগা বাজার, থানা-হবিগঞ্জ, জেলা-সিলেট।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
