নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে কলেজ গেইট এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আহত ব্যক্তিকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিবারের কোনো সদস্য, স্বজন বা পরিচিতজনের সন্ধান জানলে দ্রুত সদর হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
তার পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে পৌঁছে দিতে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
