ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ মো. জমশেদ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়নের রামখোলা এলাকায় আসামির মালিকানাধীন গোয়ালঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গোয়ালঘরের ভেতর থেকে ১৬ বোতল HE-MAN 9000 STRONG BEER নামীয় ভারতীয় মদ, ৬ ক্যান KINGFISHER STRONG PREMIUM BEER নামীয় ভারতীয় মদ এবং ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জমশেদ মিয়াকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জমশেদ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত মো. জমশেদ মিয়া কসবা উপজেলার রাউৎখলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত কুটু মিয়া।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
