ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট রেলগেট সংলগ্ন এলাকা থেকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর সাইফুল ইসলাম আর বাড়িতে ফিরে আসেননি। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় সাইফুল ইসলামের পরনে ছিল লুঙ্গি ও একটি লাল গামছা। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ সাইফুল ইসলামের সন্ধান পেলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের মোবাইল নম্বর: ০১৩১১-৬১৬৪৯৯।
সাইফুল ইসলামের সন্ধান পেতে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।
