আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
