
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংশ্লিষ্ট একটি মামলায় দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া (৬৬) কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ইদন মিয়া আখাউড়া উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মন মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।