আখাউড়া পৌরসভার অধীনে নির্মিত অস্থায়ী কাঁচাবাজারের উদ্বোধন এবং ব্যবসায়ীদের মধ্যে লটারির মাধ্যমে অস্থায়ী দোকান বরাদ্দ প্রদান করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) অস্থায়ী কাঁচাবাজারের উদ্বোধন করেন জনাব মোঃ আবুসাইদ, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া। এ সময় উপস্থিত ছিলেন জনাব তাপসী রাবেয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আখাউড়া।
লটারির মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে অস্থায়ীভাবে দোকান বরাদ্দ দেওয়ায় ব্যবসায়ীরা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রির সুযোগ পাবেন। এর ফলে আখাউড়া পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাতে যত্রতত্র কাঁচামাল ও ফলফলাদি বিক্রির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
অস্থায়ী কাঁচাবাজার চালুর ফলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পৌর এলাকার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
