আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা-য় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।অভিযানে পৌর এলাকার রাধানগরে অবস্থিত সেবা মেডিকেল সেন্টার-কে ১০ হাজার টাকা এবং ডক্টর’স মেডিকেয়ার সেন্টার-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থ ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
