আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমান ভূঁইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোলাইমান ভূঁইয়ার বসতঘরে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার সোলাইমান ভূঁইয়া শিবনগর গ্রামের আঃ মালেক ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
