এম এন মুয়াজ
আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর গ্রামে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব স্থানীয় মুরুব্বিদের সঙ্গে চায়ের আড্ডায় মতবিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া -০২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে এনসিপির মনোনীত প্রার্থী আশরাফ মাহদি।
গত মাসে এনসিপির উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে এলাকাবাসী যে কয়েকটি জরুরি সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেছিলেন, তার কিছু সমাধান ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে বলে জানান তিনি। লালপুরের একটি রাস্তা ও একটি ঘাটলার কাজ বর্তমানে চলমান থাকায় স্থানীয়দের মধ্যেও সন্তোষের অনুভূতি তৈরি হয়েছে।
তিনি লালপুরে আসছেন শুনে ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক মিয়া পথরেখেই চেয়ার পেতে অপেক্ষা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান। শফিক মিয়া জানান, উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি আস্থা রেখে এই গ্রামের অধিকাংশ ভোটই এবার ‘শাপলা–কলি’ প্রতীকে যাবে বলে তারা আশাবাদী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন হোসেনপুর টানপাড়া বড় মসজিদের সভাপতি হারুনুর রশিদ, সেক্রেটারি জিয়াউর রহমান, মন্দির কমিটির সভাপতি যাত্রামনি দাস, সদস্য সঞ্জিত দাস এবং গ্রামের প্রবীণ মুরুব্বি ইউনুস মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস ও সুফিয়ান আজাদ এবং সরাইল উপজেলা যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক।
