আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামের তাহসান নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৪ আগস্ট ২০২৬, সোমবার সন্ধ্যার দিকে মামার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তাহসানের পিতার নাম মোবারক হুসাইন। তার বাড়ি আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যার সময় তাহসান তার মামার বাড়ি থেকে বের হয়। এরপর নির্ধারিত সময় পার হলেও সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এতে পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
তাহসানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৩০৩-৭০০৫০৭
তাহসানের সন্ধানে সহায়তা করতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্যও সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।
