প্রেস বিজ্ঞপ্তি | ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায়, আইএবি মিলনায়তনে “সদর সম্মেলন” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য প্রধান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।
সংগঠনের সদর উপজেলা সভাপতি মাও. ইসমাইল মাদানীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবু হানিফ নোমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সভাপতি মাওলানা গাজী নিয়াজুল করীম, আইএবি সদর উপজেলার উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, জেলা আইএবির সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান হিফয্, জয়েন্ট সেক্রেটারি মুফতি আশরাফুল ইসলাম বিলাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মোহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক-২ সামছ্ আল ইসলাম ভুইয়া প্রমূখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জন্য উপদেষ্টা পরিষদ ও শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে মাওলানা বেলাল হোসাইন, সেক্রেটারি মুফতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুস আহমদ ছাতিয়ানী এর নাম ঘোষণা করে তাদের শপথবাক্য পাঠ করান। (প্রেস বিজ্ঞপ্তি)
বার্তা প্রেরক
মুফতি ইকবাল হোসেন
সেক্রেটারি
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
