ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৯ মার্চ ২০২৬) দুপুর ৩টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।একই দিন বিকাল ৫টা ১৫ মিনিটে কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ।
এ অভিযানে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ১ জনকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। বিশেষ করে জয়নাল আবেদীন প্রকাশ সবুজের বিরুদ্ধে আগে ৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ জয়নাল আবেদীন প্রকাশ সবুজ (৩৯), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বাসিন্দা।২. বাবুল খা প্রকাশ বাবুল (২৫), মাদারীপুর সদর উপজেলার ছিলরচর এলাকার বাসিন্দা।৩. আঃ আলীম (৬০), কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দীগলদি পশ্চিম পাড়ার বাসিন্দা (বর্তমানে বাঙ্গরাবাজার এলাকায় বসবাসরত)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কসবা থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
