নিজস্ব প্রতিবেদক:
কুটি ইউনিয়নের সাবেক মেম্বার আলমগীর হোসেন আর নেই। গতরাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম আলমগীর হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মরহুমের জানাজা নামাজ আজ জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।
