ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খড়মপুর মাজারের ওরস ২০২৬ উপলক্ষে দানবাক্সে জমা হওয়া নগদ অর্থ গণনা শেষে সর্বমোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে।
মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ গণনার পর এ তথ্য জানা গেছে। এবার মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১,০৩,০০,৬৫১ টাকা।
খড়মপুর মাজারের ওরসকে ঘিরে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। ওরস উপলক্ষে মাজারে দান ও মানত করেন ভক্তরা।
নগদ অর্থ গণনার এ হিসাব প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
