Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»গ্যাসের তীব্র সংকট, ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সিএনজি ভাড়া
    Uncategorized

    গ্যাসের তীব্র সংকট, ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সিএনজি ভাড়া

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaAugust 16, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: তীব্র গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সম্পূর্ণভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) থেকেই জেলার পাঁচটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ ও সরবরাহ কমিয়ে দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার রাত থেকে পুরোপুরি সরবরাহ বন্ধ হয়ে গেলে একে একে বন্ধ হয়ে যায় সবগুলো ফিলিং স্টেশন।

    কমেছে অটোরিকশা, বেড়েছে ভাড়া

    গ্যাস না পেয়ে অনেক সিএনজি অটোরিকশাচালক বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। এতে রাস্তায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি কোনো কোনো রুটে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া দাবি করছেন চালকরা।

    ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি সিএনজি স্টেশনে প্রতিদিন প্রায় ৫০ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ করা হতো। তবে এর বিপরীতে জেলার চাহিদা রয়েছে প্রায় দ্বিগুণ।

    দীর্ঘদিন ধরেই গ্যাসের সরবরাহ সংকট থাকায় স্টেশনগুলোতে স্বাভাবিক চাপও পাওয়া যাচ্ছিল না। সাধারণত ১৫ পিএসআই চাপের গ্যাস সরবরাহ পাওয়ার কথা থাকলেও গত দুই সপ্তাহের বেশি সময় ধরে মাত্র ৩ থেকে ৪ পিএসআই চাপে গ্যাস পাওয়া যাচ্ছিল। এর মধ্যে বুধবার থেকে সরবরাহ আরও কমিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সম্পূর্ণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

    ভোগান্তিতে যাত্রীরা

    গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলার সড়ক-মহাসড়কেও। রাস্তায় সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কিছু অটোরিকশা এলপিজিতে চলাচল করলেও জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় চালকরা বাড়তি ভাড়া দাবি করছেন।

    শহরের কুমারশীল মোড় থেকে নন্দনপুর বিসিক শিল্পনগরীতে যাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর অটোরিকশা পান হানিফ মিয়া নামে এক যাত্রী। তিনি বলেন, স্বাভাবিক সময়ে এ পথে ভাড়া ৪০ টাকা হলেও গ্যাস সংকটের কারণে তার কাছে ৮০ টাকা দাবি করা হয়। পরে দরকষাকষির মাধ্যমে ৭০ টাকায় যেতে রাজি হন চালক।

    অন্যদিকে কুমারশীল মোড় থেকে সরাইল-বিশ্বরোড মোড় রুটে চলাচলকারী অটোরিকশাচালক রফিক মিয়া বলেন, এ রুটে নিয়মিত ভাড়া ৫০ টাকা। গ্যাস সংকট শুরু হওয়ার পর ৭০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। এখন এলপিজি ব্যবহার করে গাড়ি চালাতে গিয়ে খরচ আরও বেড়ে যাওয়ায় ৯০ টাকা ভাড়া নিতে হচ্ছে।

    সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

    সরাইলের সোপান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আজিজুল হক বলেন, বুধবার থেকেই তাদের স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে যানবাহনে গ্যাস দিতে না পারায় স্টেশনটি বন্ধ রাখতে হয়েছে। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আগামী রোববার অথবা সোমবার গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে বলেও তিনি জানান।

    ফাহাদ ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, বুধবার দুপুরের পর থেকে তাদের স্টেশনে গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণে যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না এবং স্টেশনটি বন্ধ রয়েছে।

    এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বলেন, এলএনজি সংকটের কারণে গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সংকট কবে নাগাদ দূর হবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও এখনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

    গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে জেলার গণপরিবহন ব্যবস্থায় ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকসহ একই পরিবারের চারজন সড়ক দুর্ঘটনায় আহত
    Next Article অটোরিকশায় মাদক বহন, দেশীয় তৈরি ৪০ লিটার মদসহ গ্রেপ্তার ১

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    November 2, 2026

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.