
সদর উপজেলা প্রতিনিধি ঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্রী নাসরিন।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারা দেশের কলেজসমূহের মধ্যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি সিজিপিএ ৪.০০ এর মধ্যে পূর্ণ ৪.০০ অর্জন করেন। এর মাধ্যমে তিনি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে এক অনন্য কৃতিত্ব স্থাপন করেন।
জানা যায়, নাসরিন ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। তিনি ২০২৩ সালে অনুষ্ঠিত অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন। চতুর্থ বর্ষের ফলাফলেও তিনি সিজিপিএ ৪.০০ অর্জন করেন এবং সব ইয়ারের রেজাল্ট একত্রে হিসাব করে তাঁর মোট সিজিপিএ দাঁড়ায় ৩.৮৫।
এই ফলাফলের মাধ্যমে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের পদার্থবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
নাসরিনের এই অসাধারণ সাফল্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও এলাকাবাসী গর্বিত। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।