ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ভোটের আগের দিন মধ্যরাত থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ কিছু যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে জরুরি সেবা, চিকিৎসা, সংবাদমাধ্যম, নির্বাচন সংশ্লিষ্ট যানবাহন এবং বিশেষ অনুমতিপ্রাপ্ত গাড়ি নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল ভোটারকে নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে।