পাহাড়পুর ইউনিয়ন প্রতিনিধি:
২ আগস্ট পাহাড়পুর ইউনিয়নের ধোরানাল ও মণিপুর গ্রামে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান।
মতবিনিময়কালে স্থানীয়দের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপস্থিত মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতার মনোভাব ভবিষ্যতের পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসা এবং আস্থা নিয়েই সামনের দিনগুলোতে মানুষের পাশে থাকতে চাই।”
