ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জেলা কমিটির সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নবীনগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নবীনগর থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে নবীনগর থানা-পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এ বি এম রাশেদুল হাসান ডলারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ডলার নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবীনগর থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
