ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নাসিরনগর উপজেলা কলেজ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেল আহমেদ।
অভিযান চলাকালে যাত্রীরা অভিযোগ করেন, নাসিরনগর থেকে বিশ্বরোড পর্যন্ত নির্ধারিত ৫০ টাকার ভাড়া আদায়ের পরিবর্তে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজন সিএনজি চালককে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
