Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»নাসিরনগরে কিশোরীকে নির্যাতনের অভিযোগ, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার দাবি
    Uncategorized

    নাসিরনগরে কিশোরীকে নির্যাতনের অভিযোগ, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার দাবি

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে আটকে রেখে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তাকে মারধরের পাশাপাশি গরম খুন্তি ও চামচ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও করা হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা এবং অর্থের বিনিময়ে আপসের অভিযোগও উঠেছে।

    স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিশোরীর মা সিলেটের শায়েস্তাগঞ্জে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বাবা দিনমজুর। পারিবারিক অভাব-অনটনের কারণে প্রায় এক বছর আগে কিশোরীকে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে কাজের জন্য পাঠানো হয়।

    অভিযোগ রয়েছে, সেখানে তাকে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়। এতে রাজি না হলে তাকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখানো হতো।

    প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই কিশোরী সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসে। পরে গত বুধবার সন্ধ্যায় বাড়ির বাইরে গেলে অভিযুক্ত পরিবারের কয়েকজন সদস্য তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।

    স্বজনদের অভিযোগ, এরপর তাকে একটি কক্ষে আটকে রেখে মুখ বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে গরম খুন্তি ও চামচ দিয়ে তার দুই হাত ও পিঠে ছ্যাঁকা দেওয়া হয়। এছাড়া ডান পায়েও আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।

    পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করেন। তারা কিশোরীর শরীরে নির্যাতনের বিভিন্ন চিহ্ন দেখতে পান বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।

    এদিকে, ঘটনার পর শুক্রবার বিকেলে ভুক্তভোগীর দুই চাচা অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ৫০ হাজার টাকার মধ্যে কিশোরীর চিকিৎসার জন্য ৬ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে কিশোরীর এক চাচা দাবি করেন, অভিযুক্তদের দেওয়া পুরো অর্থই ভাতিজিকে দেওয়া হয়েছে।

    নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ভুক্তভোগীর পরিবার এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা হচ্ছে। ভুক্তভোগীর নিকটাত্মীয়রা অভিযুক্ত পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে বিষয়টি মীমাংসা করেছেন বলে তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে মামলা বা লিখিত অভিযোগ না করায় প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

    ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleনাসিরনগরে জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির দাবি
    Next Article জেলে বসেই ভাঙা বাড়ি মেরামত করাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক!

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    November 2, 2026

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.