ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়াস্থ নূরুল উলূম মাদরাসার মুহতামীম (প্রিন্সিপাল) হিসেবে নিযুক্ত হয়েছেন দেলোয়ার হোসাইন মাহদী।
সম্প্রতি মাদরাসা কর্তৃপক্ষ তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করে। তার নিয়োগে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
দেলোয়ার হোসাইন মাহদী দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে আসছেন। নতুন দায়িত্বে তিনি মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মাদরাসা সংশ্লিষ্টরা জানান, নতুন মুহতামীমের নেতৃত্বে নূরুল উলূম মাদরাসা শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
নবনিযুক্ত মুহতামীম দেলোয়ার হোসাইন মাহদী তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
