নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ১০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পাঁচটি রাইজার স্থায়ীভাবে কর্তন এবং পাঁচ ব্যক্তিকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উপজেলার বাঞ্ছারামপুর সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ আবাসিক গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি পাঁচটি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়।
অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে পাঁচ ব্যক্তিকে মোট ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ এবং গ্যাস ব্যবহারে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
