বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১১ বোতল ‘স্কফ’ নামের ফেনসিডিলজাতীয় মাদকসহ মো. খায়ের উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের সিঙ্গারবিল বাজার থেকে আউলিয়া বাজারগামী পাকা সড়কের বিষ্ণুপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকার জনৈক আলমগীর ভূঁইয়ার নতুন বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে খায়ের উদ্দিনকে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১১ বোতল ‘স্কফ’ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার খায়ের উদ্দিন নাসিরনগর থানার ছাপুরতলা (চান্দের হাটি) গ্রামের মো. জমির আলী ও মরিয়ম বিবির ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৬ এবং জিআর নম্বর ৩৬৮। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
