ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারী রুবেল (মাদক মামলার একাধিক আসামি) ও তার স্ত্রী রহিমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
১৭ মে ২০২৬ সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি টিম উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল আটক করা হয় এবং তল্লাশিতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে পূর্বে ১৩টি মাদক মামলা এবং তার স্ত্রী রহিমা আক্তারের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রুবেল (পিতা: মইন উদ্দিন) ও তার স্ত্রী মোছাঃ রহিমা আক্তার। তাদের উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর এলাকায়।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
