মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন আমিনুল ইসলাম ‘মোছন’। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা, সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও পরামর্শ চেয়েছেন।
সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় আমিনুল ইসলাম ‘মোছন’ বলেন, মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সঙ্গী হওয়া এবং এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “নেতৃত্ব মানে শুধু একটি পদ নয়; নেতৃত্ব মানে মানুষের সেবা, সততা, ন্যায়পরায়ণতা ও উন্নয়নের অঙ্গীকার।”
আমিনুল ইসলাম ‘মোছন’ আরও বলেন, ১নং বুধন্তী ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা নিয়ে কাজ করতে চান। এ জন্য তিনি এলাকার মানুষের মূল্যবান মতামত, পরামর্শ, দোয়া ও সমর্থন কামনা করেন।
ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ১নং বুধন্তী ইউনিয়ন গড়ে তুলি।”
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমিনুল ইসলাম ‘মোছন’ তাঁর প্রত্যয়ের মূলনীতি হিসেবে তুলে ধরেছেন সততা, নিষ্ঠা ও উন্নয়ন।
তিনি ১নং বুধন্তী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
