ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় জেলার চলমান বিভিন্ন কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নির্বাচিত সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজনে: জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া।
