ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের একটি ফ্লোরে টাইলস বসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পরিষদ। শুক্রবার (জুমার নামাজের সময়) মসজিদটি পরিদর্শনে গিয়ে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এ ঘোষণা দেন।
মসজিদ কমিটির পক্ষ থেকে নির্মাণকাজের জন্য আর্থিক সহায়তা চেয়ে জেলা পরিষদ বরাবর আবেদন করা হয়েছিল। কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশনায় জেলা পরিষদের প্রশাসক মসজিদটি পরিদর্শনে যান।
এ সময় জেলা পরিষদের তহবিল থেকে মসজিদের একটি ফ্লোরের প্রায় ৯ হাজার ৫০০ বর্গফুট জায়গায় টাইলস বসিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ উদ্যোগের জন্য কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
