স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালীবাড়ি মোড়ে এক প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিয়েছে শাহ পরিবার।
এ বছর বিজয়া দশমীর দিনে পরিবারের পক্ষ থেকে মজলিশপুরের ধর্মগ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. জুবায়ের আহমদের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। এ উপহার পেয়ে জুবায়ের ও তার পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, অঙ্কুর শিশু-কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিসুল হক রিপন এবং দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কোষাধ্যক্ষ মিহির ঘোষ।
এ সময় শ্যামল সাহা, কানাই সাহা, বিশ্বনাথ সাহা, টিংকু সাহাসহ শাহ পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
