নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৩ নম্বর বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল হক মিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লন্ডনের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড (University of Oxford)-এ পড়ার সুযোগ পেয়েছেন।
জান্নাতুল হক মিম শিকারপুর গ্রামের মোঃ মোজাম্মেল হক মৃধা (বাবুল)-এর কন্যা। তার এমন অসাধারণ অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিশ্বের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করে জান্নাতুল হক মিম কসবা তথা ব্রাহ্মণবাড়িয়ার জন্য সম্মান বয়ে এনেছেন।
মিমের এই অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর শিকারপুরসহ কসবা উপজেলার বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। পরিবার, স্বজন ও এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছেন।
এলাকাবাসীর আশা, জান্নাতুল হক মিমের এই সাফল্য ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে অনুপ্রাণিত করবে। তার এই অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য হয়ে উঠবে অনুপ্রেরণার উৎস।
ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর পক্ষ থেকে জান্নাতুল হক মিমকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
