শরীর চর্চাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণ ঘাটে মাদকবিরোধী জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে ফিটনেস অন ফায়ার-এর উদ্যোগে আয়োজিত এ র্যালীর নেতৃত্ব দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সানি। র্যালীটি আমিনপুর থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাট বাজার প্রদক্ষিণ করে দক্ষিণপাড়া তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মাহফুজুর রহমান পুষ্প। সভায় বক্তারা মাদকবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পুষ্প অভিযোগ করে বলেন, গোকর্ণ ঘাট এলাকায় মাদকের বিস্তার দৃশ্যমান হলেও প্রশাসন অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে।
ফিটনেস অন ফায়ার-এর প্রতিষ্ঠাতা মোঃ সানি তার বক্তব্যে বলেন, কোনো মাদকাসক্ত ব্যক্তি যদি মাদক থেকে ফিরে আসতে চান, তাহলে তার জিম সেন্টারে তাদের জন্য বিনামূল্যে শরীরচর্চার সুযোগ করে দেওয়া হবে।
র্যালী ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন—৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছাদেকুর রহমান (ছাদু), মোঃ ইব্রাহীম মিয়া, জেলা যুবদলের সদস্য মোঃ হারুন মিয়া, পৌর ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুসা আহমেদ, ৭ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ ইসহাক মিয়া, ছাত্রদল নেতা জুনাঈদ মুহাম্মদ, সানাউল্লাহ, ৭ নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ বাছির মিয়া, প্রচার সম্পাদক সোহেল বাবু, ৭ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া, যুগ্ম সম্পাদক বিল্লাল মিয়া, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জালাল মিয়া, গোলাপ সরকার, আপন সরকার, মোঃ মুছা মিয়া, মামুন চৌধুরী, রিয়াজ, তফছির, সালাউদ্দিন, মোঃ আলকাস, শাফায়ত, আকাশ, সাব্বির, জাকির মিয়া প্রমুখ।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
Trending
- ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
- আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
- যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
- ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
- প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
- ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
- ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
