ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে মোছা. ছুলেমা নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছুলেমা ওই গ্রামের জুরমিয়া মিয়ার মেয়ে। সে স্থানীয় বেগম আশরাফ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মা-বাবা ও ভাইবোনের সঙ্গে ধানের মাঠ থেকে বাড়ি ফিরছিল ছুলেমা। এসময় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে সে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।
