Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    • প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানির ছবি ক্রসচিহ্ন দিয়ে বিএনপি নেতা ইমাম হোসেনের ফেসবুক পোস্ট
    • ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দালাল সন্দেহে আটক মাসুম, মোবাইল কোর্টের পর ছেড়ে দেওয়ায় প্রশ্ন
    • ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার
    • ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা আলামিন সরকার গ্রেপ্তার
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»ব্রাহ্মণবাড়িয়ায় একতা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল ক্যাম্প
    Uncategorized

    ব্রাহ্মণবাড়িয়ায় একতা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল ক্যাম্প

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaOctober 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ায় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতা ব্লাড ব্যাংক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দাঁতের স্বাস্থ্য পরীক্ষা সেবা দেওয়া হয়।

    সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    একতা ব্লাড ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও ‘জনতার ব্রাহ্মণবাড়িয়া’র সম্পাদক সাংবাদিক শেখ সাদী সুমনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামিম উদ্দিন।

    অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য দেন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব, কাউতলী তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং কাউতলী একতা যুব সংঘের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইসহাক আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কমফোর্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডেন্টাল বিভাগের চিফ কনসালট্যান্ট চিকিৎসক ডা. তানভীর আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, প্রতিষ্ঠাকালীন সদস্য মোহাম্মদ নাঈম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা রক্তদানের গুরুত্ব, মানবিক সেবার প্রসার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

    আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সংগঠনের স্বেচ্ছাসেবীদেরও সম্মাননা দেওয়া হয়।

    সভাপতির বক্তব্যে শেখ সাদী সুমন বলেন, ২০২০ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে একতা ব্লাড ব্যাংক মুমূর্ষু ও অসহায় রোগীদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং অ্যাডমিন-মডারেটর প্যানেলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আজকের অবস্থানে পৌঁছেছে। এ সময় তিনি সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, প্রতিষ্ঠাকালীন সদস্য মোহাম্মদ নাঈমসহ প্রবাসী ও বিভিন্নভাবে সহযোগিতা করা সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদের সঞ্চালনায় ব্লাড ক্যাম্পেইন টিম পাঁচ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে। একই সময়ে চিকিৎসক ডা. তানভীর আহমেদ শিক্ষার্থীদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও পরামর্শ দেন।

    এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে সেনসোডাইন-এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে টুথপেস্ট বিতরণ করা হয়।

    সমাপনী বক্তব্যে চিকিৎসক ডা. তানভীর আহমেদ ভবিষ্যতেও বিভিন্ন মানবিক উদ্যোগে একতা ব্লাড ব্যাংকের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ সার্বিক সহযোগিতার জন্য কাউতলী একতা যুব সংঘের সদস্য মো. সাফায়েত হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

    তিনি তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleসরাইলে মতবিরোধের জেরে ব্যবসায়ীকে আ’লীগ সাজিয়ে গ্রেফতার, পরিবারের আহাজারি
    Next Article ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ৩৪ সিসিটিভির ২০টিই অচল, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    November 2, 2026

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    November 2, 2026

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    November 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ

    আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম

    যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন

    ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.