স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।
মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
