
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ:
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফারুকী পার্ক স্মৃতিসৌধ চত্বরে ৩১ বার ত্বপোধ্বনীর মাধ্যমে কর্মসূচির শুরু হয়।
পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই রাষ্ট্রের পক্ষে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান
পরে পুলিশ সুপার, শাহ মোহাম্মদ আব্দুর রউফ,মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা এনসিপি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে ফারুকী পার্কে দিনব্যাপী বিজয় মেলা, ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ ক্রীড়া প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।