ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার শ্যামনগর বিওপি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় পুকুর খননকালে একটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে।
গত ১২ মার্চ, ২০২৬ খ্রি. স্থানীয়রা এটি লক্ষ্য করলে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করেন।বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ১৫ মার্চ বিকেল ৪:১০ ঘটিকায় মর্টার শেলটি নিরাপদে ফাঁকা স্থানে ধ্বংস করেন।
কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি।পুলিশ ও নিরাপত্তা বাহিনী স্থানীয়দের সতর্ক থাকার জন্য নিয়মিত তথ্য প্রদান করার আহ্বান জানিয়েছেন।
