নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিতাব শুধু পাঠ্যবই নয়—এটি জ্ঞানার্জনের মূল হাতিয়ার, ইবাদতের সহচর এবং ভবিষ্যৎ দাওয়াতি জীবনের প্রস্তুতি।
আর সেই প্রয়োজনীয় কিতাব সহজলভ্য ও নির্ভরযোগ্যভাবে সরবরাহ করছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া–এর স্বনামধন্য শিক্ষক মুফতি ইকরাম হোসাইন–এর প্রতিষ্ঠিত ‘ইউনুছিয়া লাইব্রেরী’।জানা যায়, কওমী মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বিভিন্ন বোর্ডের নেসাব অনুযায়ী এখানে ইবতেদাইয়্যাহ থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সকল দরসী কিতাব পাওয়া যায়। বিশেষ করে বাংলাদেশে কওমী মাদ্রাসা বোর্ড বেফাক, এদারায়ে তালিমিয়্যা ব্রাহ্মণবাড়িয়া এবং মহিলা মাদ্রাসা বোর্ড ব্রাহ্মণবাড়িয়া–এর সিলেবাসভুক্ত কিতাবের পর্যাপ্ত সংগ্রহ রয়েছে।লাইব্রেরী সূত্রে জানা গেছে, নাহু-সরফ, ফিকহ, হাদিস, তাফসির, উসুল ও মানতিকসহ বিভিন্ন বিষয়ের কিতাব ছাড়াও পরীক্ষা সহায়িকা, প্রয়োজনীয় নোট, গাইরে দরসি কিতাব, পুরস্কারের কিতাব এবং দেশি-বিদেশি আরবি গ্রন্থ এখানে সুলভ মূল্যে পাওয়া যায়।শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও প্রয়োজন অনুযায়ী কিতাব নির্বাচনে পরামর্শ প্রদান করা হয় বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একসাথে একাধিক কিতাব ক্রয়ে রয়েছে বিশেষ মূল্যছাড়ের সুবিধা।লাইব্রেরীটির অবস্থান মাদ্রাসা রোড, কান্দিপাড়া, ব্রাহ্মণবাড়িয়া (ফখরে বাঙ্গাল রহ. এর মাকবারা সংলগ্ন)।যোগাযোগ: ০১৭৪১৪০১১২৫ / ০১৬৩৫১১০০০২।মাদ্রাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নৈতিক বিকাশে নির্ভরতার আরেক নাম হয়ে উঠেছে ‘ইউনুছিয়া লাইব্রেরী’।
সংশ্লিষ্টরা জানান, বিশুদ্ধ নুসখা ও ন্যায্য মূল্যে কিতাব সরবরাহের মাধ্যমে তারা শিক্ষার্থীদের খেদমতে কাজ করে যাচ্ছেন।
