
জেলা প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় রাজু প্রকাশ সাগর মিয়া নামে এক যুবককে গুলি করে আহত করার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার বাসিন্দা।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মুন্সেফপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রাজু গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
এ ঘটনায় আহত যুবকের বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মুন্সেফপাড়ার আল আমিনের ছেলে সাগর (১৯),
আনিসের ছেলে অনিক (২৪),
পৈরতলার মো. হাছু মিয়ার ছেলে রুবেল (২৫),
মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে হৃদয় (২৫),
ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার মৃত আবু ছালেকের ছেলে মো. রাজু (২৫),
মুন্সেফপাড়ার মো. অহিদ মিয়ার ছেলে জসিম মিয়া (২৫),
কাজীপাড়ার মৃত রহমতের ছেলে সাগর ওরফে বুলেট (২৪)
এবং মধ্যপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সাব্বির (৩৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে