📍 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।ঘোষিত ফলাফল অনুযায়ী, হাঁস প্রতীকে রুমিন ফারহানা পেয়েছেন ৫০ হাজার ৫৭৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট।এ আসনে মোট ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন।
রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, আসনটিতে মোট ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন এবং হিজরা ভোটার ছিলেন ২ জন।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
