মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবাকে আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮) নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. তানভীর রুবেল। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আজীবন সদস্য (সদস্য নং-৯৫৭০)।
আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দোয়া, ভালোবাসা, সার্বিক সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছেন তিনি।
তানভীর রুবেল বলেন, “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করাই আমার লক্ষ্য।”
নির্বাচিত হলে রক্তদান কর্মসূচি, স্বেচ্ছাসেবা, দুর্যোগকালীন সহায়তা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের আরও সক্রিয় করার পাশাপাশি রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তিনি আরও বলেন, “দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়; এটি মানুষের প্রতি সেবা ও দায়বদ্ধতার অঙ্গীকার।”
তানভীর রুবেল ভোটারদের আস্থা, দোয়া ও সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মানবিকতার এই সংগঠনকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
