মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
মানবিকতা, ন্যায় ও সেবার আদর্শকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের আসন্ন নির্বাচনে “সেক্রেটারি” পদে প্রার্থী হয়েছেন লুৎফুল হাই ভূঞা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার কৃতি সন্তান সেক্রেটারি পদে “ব্যালট নং-০৪” নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ভোটার ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোটের আহ্বান জানিয়েছেন লুৎফুল হাই ভূঞা।
এক বার্তায় তিনি বলেন, “প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আসন্ন রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট নির্বাচনে আমি লুৎফুল হাই ভূঞা, সেক্রেটারি পদপ্রার্থী। আমার ব্যালট নং-০৪। আপনাদের মূল্যবান ভোট ও দোয়া চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মানবিকতা, ন্যায় ও সেবার আদর্শকে ধারণ করে মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের জন্য রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লুৎফুল হাই ভূঞার ভাষায়, “আমি নির্বাচিত হলে মানবিকতা, ন্যায় ও সেবার আদর্শে আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ। আপনার একটি ভোট মানবিক ব্রাহ্মণবাড়িয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে।”
রেড ক্রিসেন্টের মতো একটি মানবিক সংগঠনের নেতৃত্বে সেবামুখী ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেই লক্ষ্যেই লুৎফুল হাই ভূঞা ভোটারদের আস্থা ও সমর্থন প্রত্যাশা করছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমকে আরও জনবান্ধব ও সেবামুখী করার পাশাপাশি দুর্যোগ, অসহায়ত্ব ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।
আসন্ন নির্বাচনে সেক্রেটারি পদে ব্যালট নং- ০৪-এ ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য রেড ক্রিসেন্টের সদস্য ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন লুৎফুল হাই ভূঞা।
তার প্রত্যাশা, ভোটারদের ভালোবাসা, দোয়া ও মূল্যবান ভোটের মাধ্যমে তিনি রেড ক্রিসেন্টের মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ পাবেন।
