ব্রাহ্মণবাড়িয়া জেলার যাত্রাপুর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
এ সময় তিনি ১নং আশুগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোবারক সাহেবের সাথে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা বিস্তার, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
চেয়ারম্যান মোবারক সাহেব এ সৌজন্য সাক্ষাতে সন্তোষ প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থে এ ধরনের যোগাযোগ ও মতবিনিময় ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখদের সমর্থনপ্রাপ্ত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব নিয়মিতভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে সামাজিক ঐক্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
