ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার রাস্তা ছেড়ে যেন চাষের জমির ওপর দিয়েই পথ তৈরি করা হয়েছে! এমন অবস্থায় স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
বলছিলাম, মধ্যপাড়া-বর্ডার বাজার সড়কের বেহাল দশার কথা। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে চলাচলের অনুপযোগী পরিস্থিতি বিরাজ করছে। কাদামাটি, খানাখন্দ ও নির্মাণকাজের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সড়কের কাজ কবে শেষ হবে—তার কোনো নিশ্চয়তা নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, রিকশা-অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে।
কবে নাগাদ সড়কটির কাজ শেষ হবে এবং কবে সাধারণ মানুষ স্বস্তি নিয়ে এই পথ দিয়ে চলাচল করতে পারবেন—তা এখন স্থানীয়দের বড় প্রশ্ন।
রাস্তার কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন এলাকাবাসী।
