ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জুলাই আন্দোলনে শহীদ জমিসের পরিবারের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন নির্মাণ এবং আন্দোলনে আহত বাঞ্ছারামপুরের বাসিন্দা মুহাম্মদ আমিরের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া।
এ উদ্যোগের অংশ হিসেবে মাওলানা শেখ মুহাম্মাদ ইলিয়াসের সভাপতিত্বে সাধারণ আলেম সমাজের একটি প্রতিনিধি দল জেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শহীদ জমিসের পরিবারের জন্য স্থায়ী ঘর নির্মাণ এবং আহত মুহাম্মদ আমিরের কর্মসংস্থানের বিষয়ে সহযোগিতা কামনা করা হয়।
প্রতিনিধি দল জানায়, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহযোগিতা করা সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই শহীদ জমিসের পরিবারের জন্য একটি নিরাপদ ও স্থায়ী ঘর নির্মাণ এবং আহত আমিরের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
শেখ মোহাম্মদ ইলিয়াস
আহ্বায়ক
সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া
