ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঙ্গা দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই ২০২৬) বিকাল ৪টার দিকে সরাইল থানা পুলিশের একটি টিম উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি রাম দা, একটি কোঁচ, তিনটি এক ফলা বর্শা এবং ১২টি সূঁচালো বাঁশের ফলা উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকায় সম্ভাব্য দাঙ্গা বা সংঘর্ষ প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
