Close Menu
    What's Hot

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    Facebook YouTube
    Trending
    • ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত
    • বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
    • কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
    • ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর
    • ব্রাহ্মণবাড়িয়ার চার ইউনিয়ন বিচ্ছিন্ন করে ‘বরিশল উপজেলা’ গঠনের উদ্যোগ, জামায়াতের তীব্র প্রতিবাদ
    • আহরন্দ মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম
    • যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন
    • ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম, নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু
    Facebook X (Twitter) Instagram
    Voice Of Brahmanbaria 24
    Voice of Brahmanbaria
    যোগাযোগ করুন!
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    Voice Of Brahmanbaria 24
    Home»Uncategorized»সিঁড়ির নিচে রাখা মোটরসাইকেল উধাও: নবীনগর থানায় ব্যবসায়ীর অভিযোগ
    Uncategorized

    সিঁড়ির নিচে রাখা মোটরসাইকেল উধাও: নবীনগর থানায় ব্যবসায়ীর অভিযোগ

    Voice Of BrahmanbariaBy Voice Of BrahmanbariaAugust 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতের আঁধারে গেটের তালা কেটে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। চুরি যাওয়া মোটরসাইকেলটির মূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে নবীনগর থানাধীন নারায়ণপুর গ্রামে জনৈক কামরুল হুজুরের বাসার সিঁড়ির নিচে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক “মো. এমদাদুল বারী” (৪১) নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, এমদাদুল বারী একজন ব্যবসায়ী। তার ব্যবসায়িক কাজে সহযোগিতার জন্য মো. রুবেল আমিন নামে এক ব্যক্তি ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। মালিকের মোটরসাইকেলটি নিয়মিত রুবেল আমিন ব্যবহার করতেন।

    অভিযোগে বলা হয়, গত ৩০ আগস্ট রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে রুবেল আমিন মোটরসাইকেলটি নারায়ণপুর গ্রামের কামরুল হুজুরের ভবনের নিচে রেখে ঘুমাতে যান। পরদিন ৩১ আগস্ট সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, সেখানে রাখা মোটরসাইকেলটি নেই।

    পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি মোটরসাইকেলের মালিককে জানানো হলে তিনি আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজ করেন।

    অভিযোগে আরও বলা হয়, অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাতের কোনো একসময় গেটের তালা কেটে কৌশলে মোটরসাইকেলটি নিয়ে যায়। পরিবারের সদস্য ও ম্যানেজারের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেছেন বাদী।

    চুরি যাওয়া মোটরসাইকেলটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার, যার রেজিস্ট্রেশন নং- ব্রাহ্মণবাড়িয়া-ল-১১-৭৭২৫। এর ইঞ্জিন নং- DHXCMK19267 এবং চেসিস নং- PSUA11CY6MTC99009। অভিযোগে মোটরসাইকেলটির মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীনগর থানায় আবেদন করেছেন মোটরসাইকেলের মালিক মো. এমদাদুল বারী।

    তবে অভিযোগের বিষয়ে নবীনগর থানার পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। একই সঙ্গে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Copy Link
    Previous Articleশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই গাড়ি
    Next Article বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ইতিহাসের উত্তরাধিকার, গণতন্ত্র ও নতুন বাংলাদেশের প্রত্যাশা

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    November 2, 2026

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    November 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন!
    Latest Posts

    ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৫ ফুটবল দল গঠন নিয়ে হাতাহাতি, বাছাই কার্যক্রম স্থগিত

    বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

    কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়াসহ তিন জেলাকে সিলেট বিভাগে যুক্ত করার প্রস্তাব সিলেটবাসীর

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সর্বশেষ সংবাদ দ্রুত, নির্ভুল ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করে। এটি ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ।ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়া ও বাংলাদেশের সর্বশেষ খবর নিরপেক্ষভাবে প্রচার করে থাকে।ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠস্বর — সংবাদে সারাক্ষণ ।

    গুরুত্বপূর্ণ লিঙ্ক

    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক
    • সারাদেশ
    • ব্রাহ্মণবাড়িয়া
    • নবীনগর
    • বিজয় নগর
    • সরাইল
    • নাসিরনগর
    • বাঞ্চারামপুর
    • জানা-অজানা
    • ইসলামিক

    আমাদের সাথে যোগাযোগ করুন

    • ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
    • ফোন: 01959-884263
    • ইমেইল: info@voiceofbrahmanbaria24.com
    • Website: www.voiceofbrahmanbaria24.com
    • YouTube: youtube.com/@voiceofbrahmanbaria24
    Facebook Tumblr Youtube Instagram

    আমাদের সম্পর্কে

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪ ব্রাহ্মণবাড়িয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলার সর্বশেষ সংবাদ, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিনোদন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাঠকের কাছে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

    আমরা সংবাদ পরিবেশনে তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিয়ে থাকি।

    সম্পাদক: মাহমুদুল হাসান
    ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশক: শেখ মোঃ ইলিয়াস

    ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ২৪-এর ওয়েবসাইটে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও ও অন্যান্য কনটেন্টের স্বত্ব সংরক্ষিত। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি, পুনরুৎপাদন, প্রকাশ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।

    © কপিরাইট বিজ্ঞপ্তি © 2026 ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24. সর্বস্বত্ব সংরক্ষিত।  গোপনীয়তা নীতি |  শর্তাবলী | যোগাযোগ | বিজ্ঞাপন

    Type above and press Enter to search. Press Esc to cancel.