আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার থেকে নতুন সময়সূচিতে ঢাকা–কক্সবাজার রুটে চলাচল করবে দেশের প্রথম আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস।
নতুন সময়সূচির পাশাপাশি ট্রেনটিতে যুক্ত হচ্ছে আরও দুটি বগি। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা নিজ নিজ জেলা থেকেই সরাসরি ট্রেনে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।
ফলে কক্সবাজার যেতে আর কষ্ট করে ঢাকা কিংবা চট্টগ্রামে গিয়ে ট্রেনে উঠতে হবে না। নিজ নিজ জেলা থেকেই শুরু করা যাবে কক্সবাজারের রেলযাত্রা।
এতে এসব জেলার পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য কক্সবাজার ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
রেলপথে কক্সবাজার ভ্রমণ হোক আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়। 🌴🚆
