ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, আহত ব্যক্তি একজন সিএনজি চালক হতে পারেন। তবে তাঁর পরিচয় বা কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বর্তমানে তিনি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর জরুরি চিকিৎসা চলছে।
কেউ যদি আহত ব্যক্তিকে চিনে থাকেন কিংবা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত তাঁর স্বজনদের খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আহত ব্যক্তির পরিচয় শনাক্তে সহযোগিতা করুন এবং তাঁর স্বজনদের কাছে খবর পৌঁছে দিতে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।
