স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের তাহমিনা বেগম (৬০) ১১ মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত বছরের ৩ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর ঢাকার কমলাপুর রেলস্টেশনে সর্বশেষ তাহমিনা বেগমকে দেখা যায়। সেখানে তাঁর একটি ভিডিওও পাওয়া গেছে। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান মেলেনি।
তাহমিনা বেগমের বাবার নাম ধন মিয়া এবং মায়ের নাম জায়েদা খাতুন। তাঁর স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামে।
পরিবারের সদস্যরা জানান, তাহমিনা বেগম মানসিকভাবে অসুস্থ। তাঁর মাথার চুল খাটো এবং সাদা-কালো রঙের। সামনের পাটির দাঁত নেই। তিনি নিজের ঠিকানা স্পষ্টভাবে বলতে পারেন না। কেউ তাঁর পরিচয় বা ঠিকানা জানতে চাইলে সাধারণত বাবার বাড়ির কথা বলেন। তবে স্বামীর বাড়ি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন না।
দীর্ঘ ১১ মাস ধরে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি তাহমিনা বেগমকে দেখে থাকলে, তাঁর সন্ধান পেয়ে থাকলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭৫১৩৪৫১৬০
